, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ বন্ধ দুই বছর! বরুড়ার বৈচাপুকুরিয়া-আড্ডা-কচুয়া সড়কে বাড়ছে ভোগান্তি

Oplus_16908290

কুমিল্লার বরুড়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈচাপুকুরিয়া–আড্ডা বাজার–কচুয়া (চেঃ ৩০০০-১৮০০০ মি:) সড়কের উন্নয়ন কাজ দুই বছর ধরে বন্ধ রয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ ২০২৬ সালের আগস্ট মাসেও শুরু না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এমতাবস্থায় সড়কটির দ্রুত কাজ শুরু করতে বরুড়ার সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বরুড়া উপজেলার এই সড়কটি উন্নয়নের জন্য ২৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ১৬৬ টাকা চুক্তি মূল্য নির্ধারণ করা হয়।

তৎকালীন সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দীন (শামীম) ২০২৪ সালের ৫ জুলাই (২১ আষাঢ় ১৪৩১ বাংলা) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কিছুদিন কাজ কিছুটা এগোলেও ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রকল্পের আর কোনো অগ্রগতি হয়নি।

বৈচাপুকুরিয়া, আড্ডা বাজার ও কচুয়াসংলগ্ন এই সড়কটি ওই এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন এবং হাজার হাজার মানুষ এই পথে চলাচল করেন। দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় সড়ক জুড়ে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা বর্ষায় কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক পরিবর্তন হলেও জনস্বার্থের উন্নয়ন কাজ থমকে থাকা কাম্য নয়। সড়কটির বেহাল দশায় প্রতিদিন হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই তারা বরুড়ার প্রথম মন্ত্রী এবং বর্তমান স্থানীয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের বিশেষ দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন, যেন জনদুর্ভোগ লাঘবে দ্রুত এলজিইডি কর্তৃপক্ষের মাধ্যমে রাস্তাটির নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ বন্ধ দুই বছর! বরুড়ার বৈচাপুকুরিয়া-আড্ডা-কচুয়া সড়কে বাড়ছে ভোগান্তি

প্রকাশের সময় : ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬