
কুমিল্লার বরুড়া উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজীর দাশপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্লাস্টিকের বোতলে থাকা ফেনসিডিলের ১৭টি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোতলগুলো আংশিকভাবে মাটিচাপা অবস্থায় রাখা ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে মাদকগুলো গোপনে সংরক্ষণ করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ফেনসিডিলের সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরুড়া থানা পুলিশ।

বরুড়া প্রতিনিধি 





















