, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

কুমিল্লার বরুড়া জিরো পয়েন্ট ও বরুড়া ভূমি অফিস পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)। আজ শুক্রবার (৩১ জুলাই) বরুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

​পরিদর্শনকালে মন্ত্রী জিরো পয়েন্টসহ আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন এবং যাতায়াত ব্যবস্থা সুগম করার লক্ষ্যে বরুড়া জিরো পয়েন্ট ও তৎসংলগ্ন এলাকার অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন মন্ত্রী।

​পরিদর্শনকালে গণপূর্তমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক এবং বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদ।

​এছাড়া তদারকি কার্যক্রমে বরুড়া উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬