, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি ভস্মীভূত, লক্ষাধিক টাকার ক্ষতি

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৫৩ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকার দৌলত মেম্বারের বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে অর্জুনতলা গ্রামের দৌলত মেম্বারের বড় ছেলে দুলাল মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলহান শিখা পাশের রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

​সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বরুড়া ফায়ার সার্ভিসের একটি দল এবং পল্লী বিদ্যুতের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় আশেপাশের অন্যান্য ঘরবাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

​ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, অগ্নিকাণ্ডে ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফার্নিচারসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে তার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

​হঠাৎ এই অগ্নিকাণ্ডে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি ভস্মীভূত, লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশের সময় : ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬