, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত  জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

বরুড়ায় ৩২ পিস ইয়াবা ও চোরাই বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধার, আটক ৪

কুমিল্লার বরুড়া থানা পুলিশের মাদক, চুরি ও অপরাধ বিরোধী বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা, চোরাই বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধারসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত আসামিদের আজ (১৯ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ২০:৪৫ ঘটিকায় বরুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দেওড়া সাকিনের রহিম আলী হাজী বাড়ীর মাসুদ আলমের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মিশন চৌধুরী ও তাঁর সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।

​অভিযানে মোছাঃ সামছুন নাহার প্রকাশ পরানী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত সামছুন নাহার দেওড়া (উত্তর পাড়া, আব্দুল আজিজ মেম্বার বাড়ি) গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে।

​পৃথক আরেকটি অভিযানে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের রহিমপুর উত্তর পাড়া বারেকের বাড়ীর উত্তর-পূর্ব পাশের CH4-5E-85-L7-1 নম্বর বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি হওয়া ১টি পুরাতন সিঙ্গেল ফেজ বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধার করেছে পুলিশ। এই চুরির ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোঃ সাইমন (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে রহিমপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

​উপজেলার শাকপুর ইউনিয়নে এক লোমহর্ষক ও নৃশংস ঘটনা ঘটেছে। মাদক সেবনের টাকা না পেয়ে নিজ সন্তানের গলায় ধারালো ব্লেড দিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালায় হাফেজ কাউসার (৩৩) নামের এক মাদকাসক্ত বাবা। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাষণ্ড পিতা হাফেজ কাউসারকে গ্রেফতার করে। সে শাকপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​এছাড়াও বরুড়া থানায় পূর্বে রুজুকৃত নিয়মিত মামলায় ওয়ারেন্টভুক্ত আরও ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কাজী নাজমুল হক জানান, অপরাধ ও মাদকের বিরুদ্ধে বরুড়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ইয়াবা ও চোরাই ট্রান্সফর্মার উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

বরুড়ায় ৩২ পিস ইয়াবা ও চোরাই বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধার, আটক ৪

প্রকাশের সময় : ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬