, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

তরুণদের রোবোটিক্স প্রকল্পে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৬’ (RoboSub 2026)-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

​আজ মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী দুজনেই এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।

​মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্পটির বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে প্রকল্পটির বিবরণ শোনেন এবং গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ডে দেশের তরুণ প্রজন্মকে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করায় তিনি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

​এ সময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল ও সময়োপযোগী উদ্যোগকে এগিয়ে নিতে আমাদের সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

​তিনি শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তরুণদের এই সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। পরে প্রধানমন্ত্রী তাঁর নিজের রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

​শিক্ষার্থীরা জানান, তাঁরা মূলত ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল হিসেবে কাজ করছেন। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স (Underwater Robotics) উদ্যোগ, যা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাধ্যমে শুরু হয়েছে। বর্তমানে এই প্রকল্পটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) ‘সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স’-এর প্রযুক্তিগত ও সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

​আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘RoboSub 2026’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেশত্যাগের আগে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর মূল্যবান দিকনির্দেশনা ও দোয়া নিতে এই সাক্ষাৎকারে মিলিত হন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

তরুণদের রোবোটিক্স প্রকল্পে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬