, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় কিশোরকে হত্যাচেষ্টা মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৬২ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় ১৩ বছর বয়সী এক কিশোরকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ৮ মে বরুড়া পৌরসভার তলাগ্রাম গ্রামের বাসিন্দা মো. সোহেল রানার একমাত্র ছেলে তাহমিদ মিহদা লাবিব (১৩)-কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুরুতরভাবে মাথায় আঘাত করে ভূইয়া বাড়ি জামে মসজিদের পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) মুহাম্মদ জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত অভিযোগে সাকিবুল হাসান শাকিল (১৭)-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাকিল বরুড়া পৌরসভার তলাগ্রাম ভূইয়া বাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় কিশোরকে হত্যাচেষ্টা মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬