, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জামিন পেলেন বরুড়ার ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান

কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার দীর্ঘ ৯৫ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (৫ জুলাই) তিনি কারাগার থেকে বের হন। দাদনের ইট সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

​নাজমুল হাসান সর্দারের মুক্তির খবর এলাকায় পৌঁছালে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট করতে শুরু করেন।

​মামলা সূত্রে জানা গেছে, উত্তর খোশবাস ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন চৌধুরী শিপন চেয়ারম্যানের কাছে দাদনের ইটের পাওনা টাকা দাবি করে আসছিলেন। নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ না করায় তিনি আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতেই গ্রেপ্তার হয়ে প্রায় তিন মাসেরও বেশি সময় (৯৫ দিন) কারাগারে ছিলেন চেয়ারম্যান নাজমুল।

​উল্লেখ্য, জামিন পেলেও মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

জামিন পেলেন বরুড়ার ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান

প্রকাশের সময় : ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬