, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লাখো টাকায় সৌন্দর্য বর্ধন, অথচ বরুড়া জিরো পয়েন্ট এখন বাস-সিএনজি স্টেশন

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৪৭ পড়া হয়েছে

লাখো টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে নবনির্মিত বরুড়া জিরো পয়েন্ট গোলচত্বরটি এখন বাস ও সিএনজি স্টেশনে পরিণত হয়েছে। বরুড়া পৌরসভার সৌন্দর্য রক্ষায় গোলচত্বর নির্মাণের এই উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হলেও, বর্তমান অব্যবস্থাপনার কারণে এটি এখন যানজটের প্রধান কেন্দ্রে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

​স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দৃষ্টিনন্দন এই গোলচত্বরের ঠিক পাশেই নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র বাস ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। গণপরিবহনগুলোর এমন এলোমেলো অবস্থানের কারণে জিরো পয়েন্ট এলাকায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা।

​সচেতন নাগরিকরা বলছেন, সৌন্দর্য বর্ধনের এই চমৎকার উদ্যোগটির সুফল ধরে রাখতে হলে এখনই সুনির্দিষ্ট বাস ও সিএনজি স্ট্যান্ডের ব্যবস্থা করা জরুরি। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বরুড়া জিরো পয়েন্টে ভয়াবহ ও স্থায়ী যানজটের সৃষ্টি হবে, যা জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছাবে।

​পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং যানচলাচল স্বাভাবিক রাখতে জিরো পয়েন্ট এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে এবং যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

লাখো টাকায় সৌন্দর্য বর্ধন, অথচ বরুড়া জিরো পয়েন্ট এখন বাস-সিএনজি স্টেশন

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬