, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের অভিযান

কুমিল্লার বরুড়া বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এবং জিরো পয়েন্টের সৌন্দর্য বর্ধনে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

​অভিযান পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরুড়া বাজারের ফুটপাত ও মূল সড়কের একাংশ অবৈধভাবে দখল করে রেখেছিলেন ভাসমান হকার ও ব্যবসায়ীরা। এর ফলে বাজারে আসা সাধারণ ক্রেতা ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হতো এবং জিরো পয়েন্ট এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো। বাজারের এই প্রতিবন্ধকতা দূর করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেয়।

​অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেন।

​সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ জানান, “বরুড়া বাজারের সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জিরো পয়েন্টের সৌন্দর্য ফিরিয়ে আনতে আমাদের এই অভিযান। হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

​অভিযান শেষে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের ফুটপাত ব্যবহার না করার এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে জিরো পয়েন্টের সৌন্দর্য বজায় রাখার জন্য সচেতনতা ছড়ানো হয়। প্রশাসনের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরুড়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসী।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬