, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কুমিল্লার বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে। বরুড়া উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​আজ ২৯ জুন (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি নিজে একটি গাছের চারা রোপণ করে এই অভিযানের সূচনা করেন।

​বৃক্ষরোপণকালে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধারা অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযান শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত দুটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬