, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সাথে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বরুড়ায় বৃক্ষ মেলা উদ্বোধন করলেন ইউএনও আসাদুজ্জামান রনি

কুমিল্লার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

​ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে আয়োজন ঘুরে দেখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

​এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং মেলায় অংশ নেওয়া নার্সারি মালিকসহ বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে অতিথিরা বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ঘুরে দেখেন এবং মেলায় আগত দর্শনার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বরুড়া গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

​মেলায় বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির জন্য একাধিক স্টল দেওয়া হয়েছে, যা স্থানীয় বৃক্ষপ্রেমীদের বেশ দৃষ্টি আকর্ষণ করছে।

জনপ্রিয়

জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

বরুড়ায় বৃক্ষ মেলা উদ্বোধন করলেন ইউএনও আসাদুজ্জামান রনি

প্রকাশের সময় : ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬