, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার লুট

চাঁদপুরের কচুয়া উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দল সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা গৃহকর্ত্রীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহত ফাতেমা বেগম (৭০) উপজেলার সাচার ইউনিয়নের বেরকুটা গ্রামের মিয়াজী বাড়ির মৃত সাদেক মিয়াজীর স্ত্রী। তাঁর স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে সংঘবদ্ধ চোর চক্র ফাতেমা বেগমের ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে চোরেরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহত ফাতেমা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার লুট

প্রকাশের সময় : ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬