, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় গিরস্তের চোখ ফাঁকি দিয়ে জালের ভেতর মাছ চুরি, হাতেনাতে ধরে ফেলল জনতা

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে অভিনব কায়দায় মানুষের অজান্তে পুষ্কুনি (পুকুর) থেকে মাছ চুরি করার সময় হাতেনাতে ধরা খেয়েছে একটি চক্র। স্থানীয়দের ধাওয়ায় চুরির কাজে ব্যবহৃত জাল এবং চুরি করা মাছ রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে তারা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও উত্তরপাড়ার ‘সালামত মেম্বার বাড়ি’র একটি পুষ্কুনিতে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক (গিরস্ত) মূলত পুকুরে জাল পাতার (বেট দেওয়া) জন্য শাকপুর গ্রাম থেকে লোক নিয়ে এসেছিলেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে চোর চক্রটি গিরস্ত ও স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দা অবলম্বন করে। তারা মানুষের অজান্তে জালের ভেতর করেই মাছ লুকিয়ে চুরি করে নিয়ে রওনা দেয়।

​মাছ নিয়ে চলে যাওয়ার মুহূর্তে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। উপস্থিত লোকজনের তোপের মুখে পড়ে এবং ধরা খাওয়ার ভয়ে কথিত সেই চক্রটি তৎক্ষণাৎ মাছ ও চুরির কাজে ব্যবহৃত জাল ফেলে রেখে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

​এদিকে, চুরির এই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘মিলন ভাই’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই এলাকায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে চোর চক্রের ফেলে যাওয়া জাল, উদ্ধারকৃত মাছ এবং স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

​দিনের আলোতে গিরস্তের সরলতার সুযোগ নিয়ে এমন অভিনব চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের প্রতারক ও চোর চক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় গিরস্তের চোখ ফাঁকি দিয়ে জালের ভেতর মাছ চুরি, হাতেনাতে ধরে ফেলল জনতা

প্রকাশের সময় : ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬