, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত  জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে গুনতে হবে বাড়তি ট্যাক্স!

বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও অপচয় বন্ধে এক অভিনব প্রস্তাব দিয়েছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তাঁর মতে, ১০০ জনের বেশি অতিথি সংবর্ধনার ওপর ট্যাক্স বা কর ধার্য করা হলে দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক ধাক্কায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

​গত শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সামাজিক অনুষ্ঠানগুলোর মাত্রাতিরিক্ত খরচের তীব্র সমালোচনা করে বলেন, ​”আমাদের সমাজে বিয়ে-শাদীর মতো অনুষ্ঠানগুলোতে বৃত্তবৈভবের যে অশ্লীল প্রদর্শনী চলে, তাতে কল্পনাতীত অপচয় হয়। এমনকি গায়ে হলুদের কোরিওগ্রাফি আর নাচের জন্য এক মাস ধরে প্রশিক্ষণ নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হয়, যার সিংহভাগ খাবারই অপচয় হয়। দেশের স্বার্থে এই অপচয় অবিলম্বে বন্ধ করা দরকার।”

​অতীতে দেশে প্রচলিত থাকা ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’-এর কথা স্মরণ করিয়ে দিয়ে এই বিএনপি নেতা একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি আমন্ত্রিত হলে পূর্বের মতোই ট্যাক্স ব্যবস্থা চালু করা উচিত। ১০০ জনের পর থেকে প্রতি অতিরিক্ত অতিথির জন্য ১,০০০ টাকা হারে কর নির্ধারণের দাবি জানান তিনি।

​তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধরনের বিলাসী প্রদর্শনী এবং অপচয় যদি কঠোরভাবে বন্ধ করা সম্ভব হয়, তবে দেশের বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে এবং একদিনের ব্যবধানেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ১০ শতাংশ হ্রাস পাবে।

জনপ্রিয়

বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে গুনতে হবে বাড়তি ট্যাক্স!

প্রকাশের সময় : ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬