, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কাতারে বরুড়ার রেমিট্যান্স যোদ্ধা রাসেলের মৃত্যু

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার এক প্রবাসী যুবকের কাতারে আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ২৬ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৪:০০ ঘটিকায় কাতারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​নিহত প্রবাসীর নাম মো: রাসেল। তিনি কুমিল্লা জেলার বরুড়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো: আলম সর্দারের জ্যেষ্ঠ পুত্র। জীবিকার তাগিদে তিনি কাতারে অবস্থান করছিলেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মো: রাসেলের আকস্মিক মৃত্যুর খবরে তাঁর নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।

​

আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তাঁর মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

কাতারে বরুড়ার রেমিট্যান্স যোদ্ধা রাসেলের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬