, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার

বরুড়ায় পর্নোগ্রাফি ও নারী-শিশু নির্যাতন মামলায় গ্রেফতার-১

কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গোলাম মোস্তফা ওরফে মামুন (৪২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অফিসপাড়া (পূর্ব পাড়া, মৌলভী বাড়ী) এলাকার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, একজন প্রবাসী ভিকটিম বাদী হয়ে বরুড়া থানায় গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নির্দেশনায় আজ ২৫ জুন মামলাটি রুজু করা হয়। মামলা দায়েরের পর পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বরুড়া থানা পুলিশের এমন কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন

বরুড়ায় পর্নোগ্রাফি ও নারী-শিশু নির্যাতন মামলায় গ্রেফতার-১

প্রকাশের সময় : ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬