, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তুরাগের নদী থেকে ৩ লাশ উদ্ধার, মেহেন্দীগঞ্জে নিহত ১; ৫ নেতাকর্মী এখনও নিখোঁজ কাতারে বরুড়ার রেমিট্যান্স যোদ্ধা রাসেলের মৃত্যু বরুড়ায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা রাজনীতি হতে হবে জনগণের সেবার জন্য: জনকল্যাণ পার্টির সভায় খায়রুল দেওয়ান জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় ছোটতুলাগাঁও মহিলা কলেজের বুশরা কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রেমিকা আটক; স্বামী পলাতক মাদক বিরোধী দিবসে বরুড়ায় ‘ভাব’-এর কর্মসূচি আজ শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের অবসর ও মরণোত্তর ভাতা ৪ লাখ ২৫ হাজার টাকা উন্নীত

বরুড়ায় রাত ৮টার পর দোকানে লুডু-কেরাম ও মোবাইল গেম খেললেই মোবাইল কোর্ট

কুমিল্লার বরুড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক পরিবেশ রক্ষায় একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে রাত ৮টার পর স্থানীয় কোনো দোকানপাটে লুডু, কেরাম কিংবা মোবাইলে গেম খেলা যাবে না। কিশোর ও যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

২২ জুন (সোমবার) বরুড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ হলো, উপজেলার কোনো বাজার বা দোকানে রাত ৮টার পর লুডু, কেরাম বোর্ড বা মোবাইলে গেমস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বরুড়া উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে। আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। উপজেলার মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা আরও কঠিন ও জোরালো পদক্ষেপ গ্রহণ করবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরুড়া পৌরসভা ও বিভিন্ন বাজারের তীব্র যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচানো এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

জনপ্রিয়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বরুড়ায় রাত ৮টার পর দোকানে লুডু-কেরাম ও মোবাইল গেম খেললেই মোবাইল কোর্ট

প্রকাশের সময় : ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬