, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন ‘মিনি পুকুর’

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৯৩ পড়া হয়েছে

বর্ষা মৌসুম তো দূরের কথা, সামান্য বৃষ্টি হলেই যেন রূপ বদলে যায় বরুড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণের। একটুখানি বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা তলিয়ে যাচ্ছে হাঁটু পানিতে, যা তৈরি করছে এক চরম দুর্ভোগের চিত্র।

​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে প্রায় এক থেকে দুই ফুট পানি জমে যায়। এতে করে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে মাঠে পানি জমে থাকার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) ও খেলাধুলাসহ স্বাভাবিক শিক্ষামূলক কার্যক্রম।

বিদ্যালয় সংশ্লিষ্ট এবং স্থানীয় সচেতন মহলের মতে, এই স্থায়ী জলাবদ্ধতা দূর করার জন্য বড় কোনো বরাদ্দের প্রয়োজন নেই। বিদ্যালয়ের মাঠটি যদি মাত্র দুই ফিট উঁচু করে মাটি ভরাট করা যায়, তবেই এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব।

​বিদ্যালয়ের এই বেহাল দশা এবং শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে মাঠটিতে জরুরি ভিত্তিতে মাটি ভরাটের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সবার প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে দেবে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন ‘মিনি পুকুর’

প্রকাশের সময় : ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬