, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদ স্মরণে স্মৃতির পাতায় লেখা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন  বরুড়ায় বাকবিতণ্ডার পর অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

বরুড়ায় বাকবিতণ্ডার পর অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম বাস স্টেশনে অটোরিকশার ভাংতি টাকাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সোহেল মিয়া (মৃত আবু তাহেরের ছেলে, সাং- বিলপুকুরিয়া গ্রাম) নামক এক যুবক হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। এটি দুর্ঘটনা নাকি স্ট্রোক তা নিয়ে এলাকায় ধূম্রজাল ও নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

​আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে ঝলম বাস স্টেশনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে অটোচালক সোহেল মিয়ার সাথে ঝলম বাস স্টেশনের সেক্রেটারি মো. আবুল বাসারের দুই ছেলের ভাংতি টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এই বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেল মিয়া হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

​পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে বরুড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

​হঠাৎ করে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে ধোঁয়াশা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এটি অতিরিক্ত উত্তেজনার কারণে স্ট্রোক নাকি অন্য কোনো শারীরিক জটিলতার ফলে ঘটেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

​এ বিষয়ে বরুড়া থানা পুলিশ বা সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট ময়নাতদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

বরুড়ায় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদ স্মরণে স্মৃতির পাতায় লেখা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন 

বরুড়ায় বাকবিতণ্ডার পর অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে