, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

কুমিল্লার বরুড়া পৌরসভায় পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসাদুজ্জামান রনির নেতৃত্বে সোমবার (২ নভেম্বর) বরুড়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​জনস্বার্থে নেওয়া এই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​অভিযানকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ও প্রতিবন্ধকতা সরিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়। এ সময় ফুটপাত দখলকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং কোনো জরিমানা করা হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের কঠোর জরিমানার আওতায় আনা হবে।

​দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে নারী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হতো তাঁদের। ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের এমন সময়োপযোগী উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা শুধু একদিনের অভিযান নয়, নিয়মিত তদারকির মাধ্যমে বরুড়া পৌরসভার ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার জোরালো আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বরুড়া পৌরসভা আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পথচারীবান্ধব একটি নগরীতে পরিণত হবে।

বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

প্রকাশের সময় : এক ঘন্টা আগে