, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন

‎

‎

‎মোঃ ইকরামুল হক : কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের গামারুয়ায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়কে স্থায়ী করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাজারো মানুষ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ‘শিলমুড়ী উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎

‎শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের  কার্যালয়ের চলমান অস্থায়ী অবস্থানকে স্থায়ী করার এক দফা দাবিতে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

‎

‎

‎শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ ছোয়াব আলী, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গাজী ওয়াহেদ আলী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদ এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনূর রশিদ মোল্লা।

‎

‎এ ছাড়া উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আবদুল বারী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসারসহ পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎

‎অনুষ্ঠানটি পরিচালনা করেন সচেতন নাগরিক ফোরাম, গামারুয়ার সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল কাদির।

‎

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিলমুড়ী উত্তর ইউনিয়নের একমাত্র উচ্চবিদ্যালয় ডিমডুল উচ্চবিদ্যালয়, একমাত্র দাখিল মাদ্রাসা, দৈনিক বাজার সুলতানপুর এবং ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর অধিকাংশই ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এসব বিষয় বিবেচনায় নিয়ে গামারুয়ায় ইউনিয়ন পরিষদের বর্তমান অস্থায়ী কার্যালয়টি স্থায়ীভাবে প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।

‎

‎বক্তারা আরও বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবা সহজতর করা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে গামারুয়ায় ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থায়ী করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপির প্রতি জোর দাবি জানান তাঁরা।

‎

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাঁদের এক দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেন।

‎উল্লেখ্য কয়েকদিন আগে লক্ষ করা গেছে কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট ও বরুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ইউনিয়নের ৬-নং ওয়ার্ডের দীঘলগাঁও গ্রামে অন্য একটি প্রস্তবিত  অফিসের স্থান পরিদর্শন করেন।

‎এতে করে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি গামারুয়ায় চলমান  অস্থায়ী কার্যালয় থাকছেনা, এমনকি স্থায়ী কার্যালয় ও  হচ্ছে না।

‎

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন

প্রকাশের সময় : ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬