, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৫৯ পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে আব্দুল হান্নান কসাইয়ের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের আসবাবপত্র ও কিছু হাঁস-মুরগিও পুড়ে মারা যায়। এতে আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার ১৪ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে সাব্বির জানান, তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। পরে ঘুম ভেঙে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে তাঁদের দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তাপে পাশের আরেকটি ঘরের এক কোণও ক্ষতিগ্রস্ত হয়। ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

সাব্বিরের অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ চলছে। সেই বিরোধের জেরে অন্ধকারে তাঁদের একটি বসতঘরে আগুন দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো তদন্ত হয়েছে কি না, তা-ও জানা যায়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন আর্থিক সংকটের মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার

প্রকাশের সময় : ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬