, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ায় ঘরে চোর প্রবেশের আতঙ্কে গৃহস্থের মৃত্যু

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩৯৮ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় গভীর রাতে ঘরে চোর প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে বিল্লাল ভুট্টো নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসকের মতে, অতিরিক্ত ভীতি থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে তিনি মারা যান।

​শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার জীবনপুর গ্রামের কমর উদ্দীন হাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল ভুট্টো ওই বাড়ির বাসিন্দা এবং তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর সিধ কেটে বা দরজা খুলে বিল্লাল ভুট্টোর ঘরে প্রবেশ করে। চোরেরা স্বর্ণের চেইনসহ মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার সময় বিল্লাল ভুট্টো টের পেয়ে যান। এ সময় চোরদের দেখে প্রচণ্ড আতঙ্কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, স্ট্রোকজনিত কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

​হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ায় ঘরে চোর প্রবেশের আতঙ্কে গৃহস্থের মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬