কুমিল্লার বরুড়ায় গভীর রাতে ঘরে চোর প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে বিল্লাল ভুট্টো নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসকের মতে, অতিরিক্ত ভীতি থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে তিনি মারা যান।
শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার জীবনপুর গ্রামের কমর উদ্দীন হাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল ভুট্টো ওই বাড়ির বাসিন্দা এবং তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর সিধ কেটে বা দরজা খুলে বিল্লাল ভুট্টোর ঘরে প্রবেশ করে। চোরেরা স্বর্ণের চেইনসহ মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার সময় বিল্লাল ভুট্টো টের পেয়ে যান। এ সময় চোরদের দেখে প্রচণ্ড আতঙ্কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, স্ট্রোকজনিত কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।