, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভালো কাজের স্বীকৃতি পেলেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৫০ পড়া হয়েছে

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পেশাগত দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার লাভ করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।

​আজ ৭ অক্টোবর (বুধবার) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ তাঁদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ দিয়ে তা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

​সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সাথে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার ও কর্তৃপক্ষের আদেশ মেনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে গত সেপ্টেম্বর মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসার ও ফোর্সদের হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। দায়িত্ব পালনে বিশেষ অবদান ও অনন্য পারফরম্যান্সের জন্য এ সময় বরুড়া থানার ওসি কাজী নাজমুল হককে সম্মানিত ও পুরস্কৃত করা হয়।

​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার আগামীতে কর্মকর্তাদের কাজের প্রতি আরও অনুপ্রাণিত করতে অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে সততার সাথে কাজ করার আহ্বান জানান।

​সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জবৃন্দ।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

ভালো কাজের স্বীকৃতি পেলেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক

প্রকাশের সময় : ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬