, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৯ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় আশঙ্কাজনকভাবে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

​সর্বশেষ খবর নিয়ে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর (২০২৬) দিবাগত রাতে উপজেলার আগানগর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ভিপি আবদুল মন্নানের বসতঘরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোর চক্র ঘরে প্রবেশ করে চেয়ার-টেবিল, পরনের কাপড়, বৈদ্যুতিক পাখা এবং ঘরের বিদ্যুৎ লাইনের তার কেটে নিয়ে যায়। ভূক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

​স্থানীয় অধিবাসীদের অভিযোগ, সম্প্রতি বরুড়া উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। বিশেষ করে রাতের আঁধারে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। এতে করে সাধারণ মানুষ নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রাত কাটাচ্ছেন।

​এ বিষয়ে এলাকার সচেতন মহল জানান, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। চুরি প্রতিরোধে অবিলম্বে পুলিশি টহল জোরদার করা, সংঘবদ্ধ চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা। পাশাপাশি নিজেদের বাসা-বাড়ি ও এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয়দের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

​জনসাধারণের নিরাপত্তায় পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

প্রকাশের সময় : ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬