
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের মোল্লা বাড়ীর বাসিন্দা আবু তাহের (৭০) গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোররাতে ফজরের নামাজ পড়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায়ের উদ্দেশে ঘর থেকে বের হন আবু তাহের। এরপর সময় গড়ালেও তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর থেকে নিখোঁজ আবু তাহেরের পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ ফোন নম্বর: 01811663235

নিজস্ব প্রতিবেদক 





















