, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৩ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে নুরুল ইসলাম মনসুর প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরুড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুমিল্লা জেলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের মধ্যে ছিল নিখিল মনির প্যানেল ও নুরুল ইসলাম মনসুর প্যানেল। ভোটগ্রহণ শেষে নুরুল ইসলাম মনসুর প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলাম লাইব্রেরির অধ্যাপক নুরুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঝলমের বন্দীশাহী লাইব্রেরির মাওলানা এনামুল।

সম্পাদক নির্বাচিত হয়েছেন বরুড়ার হোছানিয়া লাইব্রেরির মানছুর আহম্মেদ এবং সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন খোশবাসের শাকি লাইব্রেরির মো. ইউনুছ।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আড্ডার ইসলামিয়া লাইব্রেরির মো. শরীফ হোসেন।

নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন— পলাশ দত্ত কৃষ্ণ, বিলাল হোসেন, বিশ্বজিৎ পাল, মিজানুর রহমান, মো. আবদুল কাদির তালুকদার, মো. ইয়াছিন মিয়া ও জাহাঙ্গীর হোসেন।

নির্বাচনকে ঘিরে উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬