, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৮ পড়া হয়েছে

এসবিএসি ব্যাংক পিএলসি.’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ। বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাকসুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং-এ বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কানাডার ইউনির্ভাসিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি কানাডিয়ান কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চতর পড়াশুনা সম্পন্ন করেন। মাকসুদুর রহমান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায়ও কুমিল্লা শিক্ষাবোর্ডের মেধাতালিকায় স্থান করে নিয়েছিলেন।

প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ। জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে আর্থিক খাতের সুপরিচিত এই বিশেষজ্ঞের ৩৫টিরও বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস্: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস্’ গ্রন্থটি বেশ পাঠকপ্রিয়তা পায়। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সাউথ আফ্রিকা, চীনসহ বিশ্বের ২০টিরও অধিক দেশে আর্থিক খাতের আন্তর্জাতিক সেমিনার ও সভায় অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার

প্রকাশের সময় : ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬