, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের অবসর ও মরণোত্তর ভাতা ৪ লাখ ২৫ হাজার টাকা উন্নীত

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩০৮ পড়া হয়েছে

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যদের কল্যাণ তহবিলের আওতায় অবসরকালীন ও মরণোত্তর ভাতার পরিমাণ এক লাফে ৩১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পূর্বের ৩ লাখ ২৫ হাজার টাকার স্থলে বর্তমান ভাতার পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা।

​আজ (২৫ জুন) বৃহস্পতিবার আগ্রাবাদস্থ সিএন্ডএফ টাওয়ারে আয়োজিত উভয় সংগঠনের এক যৌথ ও গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উভয় ক্ষেত্রে এককালীন ১ লক্ষ টাকা বৃদ্ধির এই সিদ্ধান্ত সংগঠনের ইতিহাসে অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।

​উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের বর্তমান সভাপতি কাজী মোঃ খায়রুল বাসার মিলটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং কল্যাণ তহবিল (ফান্ড) কমিটির সভাপতি ওবায়দুল হক আলমগীর সহ দুই অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​প্রস্তাবিত এই দাবিনামার সফল ও দ্রুত বাস্তবায়নে সাধারণ কর্মচারীরা তাদের অভিভাবক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন’ এবং ‘এমপ্লয়ীজ ইউনিয়ন’-এর সম্মানিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​নেতৃবৃন্দের এই দূরদর্শী ও কল্যাণমুখী সিদ্ধান্তের প্রশংসা করে সদস্যরা বলেন, এই পদক্ষেপ সাধারণ কর্মচারী ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তাকে আরও সুসংহত করবে। একই সাথে তারা এমপ্লয়ীজ ইউনিয়নের বর্তমান সফল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পথচলার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের অবসর ও মরণোত্তর ভাতা ৪ লাখ ২৫ হাজার টাকা উন্নীত

প্রকাশের সময় : ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬