
দৈনিক ‘ভোরের সূর্যোদয়’ পত্রিকার কুমিল্লা জেলার বরুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক ও সামাজিক সংগঠক মোঃ শরীফ উদ্দিন (গাজী শরীফ উদ্দিন)।
পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্প্রতি তাঁকে বরুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপত্রের পাশাপাশি অফিসিয়াল পরিচয়পত্র (কার্ড নং- ০৩৫) প্রদান করা হয়।
মোঃ শরীফ উদ্দিন বর্তমানে বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক এবং বরুড়া তারুণ্য যুব সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তাঁর এই নতুন দায়িত্বে পদার্পণে বরুড়া তারুণ্য যুব সংগঠনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, “তাঁর মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি বরুড়ার মানুষের নানা সুখ-দুঃখ ও এলাকার অবহেলিত চিত্র সংবাদমাধ্যমে সুন্দরভাবে তুলে ধরবেন। সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ বস্তুসংবাদের পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এক বার্তায় বরুড়ার সর্বস্তরের সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নতুন দায়িত্বের সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক 
























