, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ২৪৯ পড়া হয়েছে

Oplus_16908288

একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার কাঁছিয়াপুকুরিয়া সেবাঘর ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য মাদক বিরোধী র‍্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​২১ আগস্ট (শুক্রবার) কাঁছিয়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। জুম্মার নামাজ শেষে এলাকার প্রধান সড়কে একটি মাদক বিরোধী র‍্যালি বের হয়। র‍্যালি শেষে দুপুরের খাবার ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সংগঠনের সভাপতি মোঃ আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সরকার।

​সভায় গঠনমূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহনেওয়াজ ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, মাস্টার এমরান হোসেন, প্রাক্তন সভাপতি শাহেনশাহ হোসেন রাজিব এবং প্রাক্তন সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর কাইয়ুম তোফায়েল মাকসুদ, ইঞ্জিনিয়ার নাসিফুন নেওয়াজ শিহাব ভূঁইয়া, ব্যাংকার কেফায়েত উল্ল্যাহ জুয়েলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে এলাকার কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​উল্লেখ্য, সেবাঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকায় শিক্ষার আলো ছড়াতে ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীদের আত্মসামাজিক উন্নয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক ও মানসিক সহযোগিতা দিয়ে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়াও চিকিৎসা ও বাসস্থানের পাশাপাশি কর্মসংস্থানের জন্যও সংগঠনটি কাজ করছে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ

প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬