, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নৈশ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন কুমিল্লার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। রাতের আঁধারে উপজেলার বিভিন্ন বাজারে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

​অভিযান পরিচালনাকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারের প্রজ্ঞাপন পাঠ করে শোনান। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে জনস্বার্থ ও বিদ্যুৎ সাশ্রয়ের এই পদক্ষেপ বাস্তবায়নে তিনি তাৎক্ষণিক কঠোর ব্যবস্থার বদলে প্রথম পর্যায় হিসেবে ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অনুরোধ ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

​সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ জানান, সরকারি নির্দেশনার আলোকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জরুরি সেবার বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতাল, হোটেল, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় জরুরি প্রতিষ্ঠানসমূহ এই নিয়মের আওতামুক্ত থাকবে এবং স্বাভাবিকভাবে খোলা রাখা যাবে।

​উপজেলা প্রশাসনের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন এবং সরকারি নির্দেশনা মেনে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নৈশ অভিযান

প্রকাশের সময় : ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬