, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়া-লালমাইয়ের সীমান্তে ফিশারি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বরুড়া-লালমাই সীমান্তবর্তী উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​রবিবার (২৩ আগস্ট) সকালে মহাসড়কের চেঙ্গাহাটা বাজারের প্রায় ১০০ গজ পূর্বে অবস্থিত একটি ফিশারির পানিতে স্থানীয়রা মরদেহটি ভেসে থাকতে দেখেন। বিষয়টির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা দ্রুত লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।

​সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফিশারির পানি থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ সদস্যগণ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।

​এখনো পর্যন্ত উদ্ধারকৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। উক্ত ব্যক্তি সম্পর্কে বা তার নাম-পরিচয় সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সরাসরি লালমাই থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়া-লালমাইয়ের সীমান্তে ফিশারি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬