, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মাদক বিরোধী দিবসে বরুড়ায় ‘ভাব’-এর কর্মসূচি

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২৩২ পড়া হয়েছে

Oplus_16908288

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার বরুড়ায় মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন (শুক্রবার) সকাল ১০টায় বরুড়া বাজার গোলচত্বর (জিরো পয়েন্ট) সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​“মানব কল্যাণের জন্য ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পূর্ণ কর্মসূচিটি আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব)’।

​কর্মসূচিতে প্রধান ব্যানারটির পাশাপাশি ‘নবজাগরণ সামাজিক সংগঠন’ সহ স্থানীয় বিভিন্ন স্তরের সচেতন নাগরিক ও যুবসমাজ সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তরুন সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে কেবল প্রশাসনের ওপর ভরসা করলেই চলবে না, বরং সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। বরুড়াকে মাদকমুক্ত করতে তরুণ ও যুবসমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

​উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় ‘ভাব’ এবং ‘নবজাগরণ সামাজিক সংগঠন’-এর দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

মাদক বিরোধী দিবসে বরুড়ায় ‘ভাব’-এর কর্মসূচি

প্রকাশের সময় : ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬