, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়া জিরো পয়েন্টে অবৈধ পার্কিং দমনে কঠোর প্রশাসন, আইন অমান্য করলেই ব্যবস্থা

কুমিল্লার বরুড়া উপজেলার জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় যানজট নিরসন এবং জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। বরুড়া জিরো পয়েন্টে বাস, সিএনজিচালিত অটোরিকশা বা অন্য যেকোনো যানবাহন অবৈধভাবে পার্কিং না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা ও অনুরোধ জারি করা হয়েছে।

​শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বরাতে জানানো হয়, জিরো পয়েন্টের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে যেকোনো যানবাহন অবৈধভাবে পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্ট যানবাহনের চালক বা মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বিশেষ তথ্যে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি), বরুড়া-এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে জিরো পয়েন্ট এলাকায় অবৈধভাবে পার্কিং করে রাখা বেশ কিছু বাস ও সিএনজি তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়েছে।

​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, জিরো পয়েন্টে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে তীব্র যানজট ও ভোগান্তির শিকার হতে হতো। প্রশাসনের এই নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি বজায় থাকলে এলাকার সড়কগুলো যানজটমুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

​প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল চালক, মালিক এবং জনসাধারণকে এই নির্দেশনা মেনে চলে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়া জিরো পয়েন্টে অবৈধ পার্কিং দমনে কঠোর প্রশাসন, আইন অমান্য করলেই ব্যবস্থা

প্রকাশের সময় : ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬