, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ার শিলমুড়ি মধ্যম পাড়ায় হাঁটু সমান কাদা, নেই গাড়ি চলাচলের সুযোগ!

কুমিল্লার বরুড়া উপজেলার ৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিলমুড়ি মধ্যম পাড়ায় যাতায়াতের রাস্তাটি এখন স্থানীয় বাসিন্দাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মাত্র ২-৩ ফুট চওড়া একটি সরু পথে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন ওই এলাকার অন্তত ১৫০টি পরিবার। রাস্তাটি প্রশস্তকরণ ও সংস্কারের অভাবে দীর্ঘ সময় ধরে অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন স্থানীয়রা।

​সরেজমিনে জানা যায়, গ্রামটির মধ্যম পাড়ায় প্রবেশের প্রধান রাস্তাটির অবস্থা এতটাই নাজুক যে, সেখানে কোনো রিকশা বা সিএনজি প্রবেশ করতে পারে না। ফলে জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী নিয়ে হাসপাতাল যাওয়া বা কোনো মালামাল পরিবহন করতে এলাকাবাসীকে হিমশিম খেতে হয়।

রাস্তাটির সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পুরো পথ হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানি ও কাদা মিলে রাস্তাটি পিচ্ছিল ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে করে স্থানীয় শিক্ষার্থী এবং চাকরিজীবীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে।

স্থানীয় ভুক্তভোগীদের মতে, অনেক সময় বিভিন্ন উন্নয়ন কাজের প্রতিশ্রুতি পেলেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

গ্রামবাসীরা দ্রুত এই রাস্তাটি বর্ধিত করে সলিং বা ইটের রাস্তা নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনের জোর দাবি জানিয়েছেন।

​স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে অতি দ্রুত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হবে, যাতে করে একটি সুন্দর ও বাসযোগ্য যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ার শিলমুড়ি মধ্যম পাড়ায় হাঁটু সমান কাদা, নেই গাড়ি চলাচলের সুযোগ!

প্রকাশের সময় : ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬