, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লার বরুড়ায় মাদক মামলার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। ২৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মাহবুবুল আলম ওরফে টুকু। সে বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক-এর সার্বিক নির্দেশনায় এসআই (নিঃ) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একাধিক মাদক মামলার জিআর সাজা-১২৯/১৭ এর ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহবুবুল আলম টুকুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, অপরাধ ও মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত বরুড়া গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬