
কুমিল্লার বরুড়া উপজেলার গোবিন্দপুর ভুঁইয়া বাড়ি থেকে নূরে আলম সানি (১৩) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। ২৯ আগস্ট শনিবার সকাল ১১টা থেকে সে নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ সানি গোবিন্দপুর ভুঁইয়া বাড়ির শহিদুল ইসলামের ছেলে এবং আব্দুল বারি’র নাতি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। কোনো সুহৃদ বা দয়ালু ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকলে পরিবারের সাথে যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
ছেলেটির কোনো সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে:
মোবাইল: +8801647426803 (বা ০১৬৪৭-৪২৬৮০৩)
বার্তাটি দ্রুত ছড়িয়ে দিয়ে কিশোর সানিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহায়তা ও শেয়ার কামনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 
























