, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় সৌদিয়া হোটেলে কর্মচারীকে দুই হাত বেঁধে মারধরের অভিযোগ

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ১০৬১ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় সৌদিয়া হোটেলের এক কর্মচারীকে দুই হাত বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে হোটেল মালিকের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ হাফেজ উদ্দিনের ছেলে মাহবুবুল আলম রাফী সৌদিয়া হোটেলে কাজ করেন। হোটেলের অপর এক কর্মচারীর সঙ্গে টাকা পাওনা নিয়ে তর্কাতর্কির ঘটনা শুনে উত্তেজিত হয়ে হোটেল মালিক মোহাম্মদ খোকন মিয়া রাফীকে দুই হাত বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রাফীর শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা ও জখমের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ভুক্তভোগী মাহবুবুল আলম রাফী অভিযোগ করে বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কির ঘটনায় তাকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দুই হাত বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত হোটেল মালিক মোহাম্মদ খোকন মিয়ার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় সৌদিয়া হোটেলে কর্মচারীকে দুই হাত বেঁধে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬