
কুমিল্লা বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের মোঃ শরিফ হোসেন নামে এক যুবককে গাঁজাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া সরকারি হাসপাতালের পাশে শরিফ হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হলে স্থানীয় উপস্থিত জনতা তাঁকে হাতেনাতে আটক করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিয়ে সোপর্দ করে।
অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে শরিফ হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। সাজা ঘোষণার পর আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে।

বরুড়া প্রতিনিধি 











