, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ায় বাল্যবিবাহ বন্ধ করল উপজেলা প্রশাসন, মুচলেকা নিয়ে জরিমানা

কুমিল্লার বরুড়া পৌরসভার বাগমারা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবা মোঃ আবদুল করিমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

​গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বরুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমারা (কালামুড়ি) গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আবদুল করিমের বাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি)। সেখানে গিয়ে তার ১৫ বছর বয়সী মেয়ে লুবনা আক্তারের বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পান তিনি। তাৎক্ষণিকভাবে বিয়ের প্যান্ডেল ভেঙে দেওয়া হয় এবং বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তার বাবা ও মায়ের কাছ থেকে মুচলেকা ও অঙ্গীকারনামা নেওয়া হয়।

​এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, সমাজে বাল্যবিবাহ একটি মারাত্মক অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ায় বাল্যবিবাহ বন্ধ করল উপজেলা প্রশাসন, মুচলেকা নিয়ে জরিমানা

প্রকাশের সময় : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬