, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় বস্তাবন্দী লাশের আতঙ্ক, পুলিশ গিয়ে উদ্ধার করল কুকুরের মৃতদেহ

  • মোঃ জহির হোসেন
  • প্রকাশের সময় : ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩০৮ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় বস্তাবন্দী মানুষের লাশ পড়ে থাকার সন্দেহে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে একটি কুকুরের মৃতদেহ উদ্ধার করে। আজ ৫ জুলাই (রবিবার) সকালে উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হেরপেটি গ্রামের উত্তরপাড়ায় রাস্তার পাশে একটি মুখবন্ধ বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। বস্তার আকৃতি ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ভেতরে মানুষের লাশ রয়েছে বলে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।

​খবর পেয়ে বরুড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ উপস্থিত জনতার সামনেই রহস্যজনক সেই বস্তাটি খোলে। তবে বস্তাটি খোলার পর সবার ভুল ভাঙে এবং স্বস্তি ফেরে। বস্তার ভেতর কোনো মানুষের লাশ নয়, বরং একটি মৃত কুকুর মোড়ানো ছিল।

​বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু জানান, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে বস্তাটি খুলে ভেতরে একটি মৃত কুকুর পাওয়া গেছে। এলাকায় লাশ উদ্ধারের যে গুজবটি ছড়িয়ে পড়েছিল, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

​পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক বিষয়ে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় বস্তাবন্দী লাশের আতঙ্ক, পুলিশ গিয়ে উদ্ধার করল কুকুরের মৃতদেহ

প্রকাশের সময় : ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬