, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিহতে মাঠে বিএনপি

কুমিল্লার বরুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের কার্যক্রম ও কর্মসূচি প্রতিহত করতে মাঠে নেমেছে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

​আজ ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল থেকেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে বরুড়া জিরো পয়েন্টে এক অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

​উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। এছাড়া আরও উপস্থিত আছেন পৌরসভা ও উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

​দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও কার্যক্রম রুখে দিতে আজ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাঠে অবস্থান করার ঘোষণা দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের এই নেতারা।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরুড়া উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কোনো ধরনের কর্মসূচি বা রাজনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিহতে মাঠে বিএনপি

প্রকাশের সময় : ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬