, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তুরাগের নদী থেকে ৩ লাশ উদ্ধার, মেহেন্দীগঞ্জে নিহত ১; ৫ নেতাকর্মী এখনও নিখোঁজ কাতারে বরুড়ার রেমিট্যান্স যোদ্ধা রাসেলের মৃত্যু বরুড়ায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা রাজনীতি হতে হবে জনগণের সেবার জন্য: জনকল্যাণ পার্টির সভায় খায়রুল দেওয়ান জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় ছোটতুলাগাঁও মহিলা কলেজের বুশরা কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রেমিকা আটক; স্বামী পলাতক মাদক বিরোধী দিবসে বরুড়ায় ‘ভাব’-এর কর্মসূচি আজ শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের অবসর ও মরণোত্তর ভাতা ৪ লাখ ২৫ হাজার টাকা উন্নীত

প্রত্যেকের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে: চাঁদপুরের পুলিশ সুপার

কচুয়া থানা চত্বরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এক সচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদকের ছোবল এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে ছোটবেলা থেকেই তাদের সঠিক কাউন্সেলিং করতে হবে এবং সন্তানদের হাতে অযথা মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে।” তিনি আরও বলেন, চাঁদপুরে ঘটে যাওয়া ডাকাতির অধিকাংশ ঘটনাই কচুয়াতে হয়ে থাকে। এই অপরাধ ও মাদক দমনে প্রতিটি পাড়া-মহল্লায় কমিউনিটি পুলিশিং জোরদার করার আহ্বান জানান তিনি। একই সাথে পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বিল্লাল হোসেন মজুমদার (সভাপতি, পৌর পুলিশিং কমিটি ও পৌর বিএনপি), মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী (সাধারণ সম্পাদক, পৌর বিএনপি), মোঃ তরিকুল ইসলাম তরিক (সভাপতি, কচুয়া বাজার পরিচালনা কমিটি), ফখরুল ইসলাম (ব্যবসায়ী, কচুয়া বাজার), জাকির উল্লাহ শাজলী (আমির, পৌর জামায়াতে ইসলামী), মাওলানা ফরহাদ হোসাইন (পেশ ইমাম, কচুয়া মডেল মসজিদ)

সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সমাজ থেকে অপরাধ দূরীকরণে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রত্যেকের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে: চাঁদপুরের পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬