, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

তুরাগের নদী থেকে ৩ লাশ উদ্ধার, মেহেন্দীগঞ্জে নিহত ১; ৫ নেতাকর্মী এখনও নিখোঁজ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলকে কেন্দ্র করে ঢাকার তুরাগ এবং বরিশালের মেহেন্দীগঞ্জে পৃথক হামলায় চারজন নিহত এবং পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২২ ও ২৩ জুন এই হামলার ঘটনাগুলো ঘটে।

​

​প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২২ জুন ঢাকার তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে হামলার ঘটনা ঘটে। এতে তুরাগ থানা ছাত্রলীগের কর্মী আরিফুল, ৫৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা বিপ্লব এবং ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী সুমনকে পিটিয়ে হত্যা করে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে নদী থেকে তাঁদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

​এই ঘটনার পর থেকে তুরাগ থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ মামুন সরকারসহ আরও চারজন নেতা-কর্মী নিখোঁজ রয়েছেন।

​

​এদিকে গত ২৩ জুন বরিশালের মেহেন্দীগঞ্জে মিছিল থেকে ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হন ছাত্রলীগ কর্মী মাহবুব বাবু। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বরিশাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​

​এই সহিংস ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার চার দিন পার হলেও নিখোঁজ ৫ জনের কোনো সন্ধান মেলেনি। নিহত ও নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা হীনতার কথা জানানো হয়েছে।

​ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং নিখোঁজদের জীবিত উদ্ধারের দাবি জানানো হয়েছে।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

তুরাগের নদী থেকে ৩ লাশ উদ্ধার, মেহেন্দীগঞ্জে নিহত ১; ৫ নেতাকর্মী এখনও নিখোঁজ

প্রকাশের সময় : ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬