, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

কচুয়া থানার পুলিশের নিয়মিত  মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবাসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক  অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

থানার পুলিশ সূত্র জানাগেছে,২৫ জুলাই শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাচার পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ জয়নগর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরহাদ (১৯)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলিয়ারা রাজবাড়ী এলাকায় এসআই ফ. ম. শাহ্জাহান অভিযান পরিচালনা করে মো. ইকবাল হোসেন (২৯)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও এলাকা থেকে এসআই মো. রুবেল সরকার অভিযান চালিয়ে মো. রিপন (৩২)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কড়‌ইয়া ইউনিয়নের পূর্ব কালোচৌ এলাকা থেকে এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. ইমরান হোসেন পাঠান (৩৬) ও মো. রুবেল মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ৫ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে ২৬ জুলাই ২০২৬ তারিখে তাদেরকে বিধি মোতাবেক কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

প্রকাশের সময় : ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬