, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক তিনটি বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বুধবার ২৯ জুলাই পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে এআই নাজমুন ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জলা তেতৈয়া এলাকায় অভিযান চালিয়ে নোয়াদ্দা গ্রামের রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে এসআই মো. সাইফুল ইসলাম কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথ চন্দ্র পাটিকর (২১)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ

এছাড়া এসআই মোহাম্মদ ফাত্তার মিয়া মহীদ্দিরবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে রনি হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে বুধবার (২৯ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬