, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত  জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: দুই ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬৮ পড়া হয়েছে

কচুয়া উপজেলায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে ফসলের জমি নষ্ট করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ড্রেজার মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে,গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। শনিবার দুপুরে উপজেলার ভূইয়ারা ও মেঘদাইর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির।

অভিযানে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় প্রচলিত আইনে ড্রেজার মালিক মোহাম্মদ ফিরোজ মিয়াসহ দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় কচুয়া থানার এএসআই মো. আতিকুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: দুই ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬